প্রকাশিত: Mon, Mar 20, 2023 10:19 AM
আপডেট: Fri, Jun 5, 2026 2:05 AM

ঢালিউড অভিনেত্রী রানী মুখার্জীর জন্মদিন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ তাঁর জনপ্রিয় সিনেমা

আশিক নূরী : [১] রানী মুখার্জী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০০ এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী ছিলেন। কর্মজীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেছেন। [২] তিনি ২১ মার্চ ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রাম মুখার্জী একজন অবসরপ্রাপ্ত পরিচালক ও মা কৃষ্ণা মুখার্জী চলচ্চিত্রে গান গাইতেন। বলিউড তারকা অভিনেত্রী কাজল তাঁর সম্পর্কিত বোন। [৩] তার জনপ্রিয় দুটি ছবি ‘গুলাম ও কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)’ ব্যবসাসফল হয়। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটির জন্য তিনি তাঁর প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য। তাঁর কর্মজীবনের প্রাথমিক সাফল্যের পর, পরবর্তী তিন বছরের জন্য তাঁর চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। 

যশ রাজ ফিল্মসের সাথিয়া (২০০২) নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তাঁর কর্মজীবনের সাফল্য আসে। [৪] অভিনয় ছাড়াও বিভিন্ন সময়ে রানী মুখার্জী বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন। তাঁর উল্লেখযোগ্য প্রদর্শনী হচ্ছে ‘টেম্পটেশন ২০০৫’ যা তিনি নয়া দিল্লীতে করেছিলেন। প্রতিবন্ধীদের জন্য অর্থ যোগানের উদ্দেশ্যেই এই শো করা হয়। শাহরুখ খানও প্রিয়াংকা চোপড়াও এসময় তাঁর সঙ্গে অংশগ্রহণ করেছেন। [৫] রানী মুখার্জীর উল্লেখযোগ্য চলচ্চিত্র তালিকায় রয়েছে- ‘কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)’, ‘সাথিয়া (২০০২)’, ‘যুবা (২০০৪)’, ‘হাম তুম (২০০৪)’, ‘বীর-জারা (২০০৪)’ ও ‘কভি আলবিদা না কেহনা (২০০৬)’।